Tuesday, October 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিএফআরআইয়ের ২৯ কর্মকর্তা-কর্মচারীর ফরেস্টার প্রশিক্ষণ শুরু

সোমবার ফরেস্ট একাডেমি চট্টগ্রামে ৭৫ দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান হয় 

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম

সোমবার (৫ অক্টোবর) ফরেস্ট একাডেমি চট্টগ্রামে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ২৯ জন কর্মকর্তা-কর্মচারীর ২.৫ মাস বা ৭৫ দিনব্যাপী ফরেস্টার কোর্স প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়কে ফুল দিয়ে স্বাগত জানান ফরেস্ট একাডেমির পরিচালক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরেস্টার কোর্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো: সাইদুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিএফআরআই-এর বিভাগীয় কর্মকর্তা (প্রশাসন) জনাব মোহাম্মদ আনিসুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিএফআরআই-এর বন ব্যবস্থাপনা উইং-এর মুখ্য গবেষণা কর্মকর্তা ড. হাসিনা মরিয়ম এবং বনজ সম্পদ উইং-এর মুখ্য গবেষণা কর্মকর্তা ড. মো: মাহবুবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক জনাব মোহাম্মদ তারিফুল বারী (যুগ্মসচিব) এবং বন অধিদপ্তরের উপপ্রধান বন সংরক্ষক ড. মো: জগলুল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরেস্ট একাডেমি, চট্টগ্রামের পরিচালক এবং ফরেস্টার কোর্স প্রশিক্ষণের কোর্স পরিচালক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরেস্ট একাডেমির উপ বন সংরক্ষক জনাব মো: আনিসুর রহমান ও ফরেস্ট রেঞ্জার জনাব সিগমা আলম।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ফরেস্ট একাডেমির গার্ডেনে একটি শ্বেত চন্দন, রিঠা এবং তমাল বৃক্ষের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিএফআরআই-এর পাবলিসিটি অফিসার ও ফরেস্টার কোর্সের কোর্স সমন্বয়ক জনাব এয়াকুব আলী।

   

About

Popular Links

x