প্রতিবারের মতো এ বছরও বিপুলসংখ্যক মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন। ধারণা করা হচ্ছে, ঈদে ঘরমুখী এই মানুষের মধ্যে ৩০ লাখেরও বেশি রবি গ্রাহক রয়েছেন। তারা এবার দেশজুড়ে পাবেন রবির ৪.৫জি নেটওয়ার্ক।
রবি সম্প্রতি দেশব্যাপী একটি নেটওয়ার্ক আপগ্রেডেশন প্রকল্প শুরু করেছে। যা দেশব্যাপী ঘরে-বাইরে সব জায়গায় গ্রাহকদের দেবে উন্নত নেটওয়ার্ক সুবিধা। কোম্পানিটি দেশজুড়ে এক হাজারের বেশি এল৯০০ এবং এল১৮০০ নেটওয়ার্ক টাওয়ার বসিয়েছে। আরও উন্নত কভারেজ নিশ্চিতের জন্য বিভিন্ন অঞ্চলে ৭০% পর্যন্ত ক্যাপাসিটি বাড়িয়েছে তারা।

ছুটির এই সময়ে ইন্টারনেট ব্যবহারের চাহিদা বৃদ্ধির কথা মাথায় রেখে রবি গত কয়েক মাসে অ্যাডভান্সড এলটিই স্থাপন করেছে। পাশাপাশি বিপুলসংখ্যক টাওয়ারে ৪জি স্পেকট্রাম আপগ্রেড করেছে। এসব উদ্যোগের ফলে ইতিমধ্যেই ৪.৫জি এক্সপেরিয়েন্স উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। বিশেষ করে ৪জি স্মার্টফোন ব্যবহারকারীরা প্রায় দ্বিগুণ গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।
রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “গ্রাহকদের দেশব্যাপী উন্নত ৪.৫৭জি নেটওয়ার্ক দেওয়ার প্রতিশ্রুতির মূলে রয়েছে সেরা ইন্টারনেট এক্সপেরিয়েন্স। তাই বিগত কয়েক মাস ধরে আমরা দেশব্যাপী নেটওয়ার্ক উন্নতির কাজ করছি, যেন এই ঈদে ঢাকায় কিংবা ঢাকার বাইরে আমাদের সব গ্রাহক দেশের যেকোনো প্রান্তে সেরা ৪.৫জি নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স করতে পারেন।”


