Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শনিবার থেকে শুরু হচ্ছে ‘অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস’র শিল্প প্রদর্শনী

‘ইলিউশন এন্ড রিয়েলিটি’ শীর্ষক প্রদর্শনীতে ৫ থেকে ১১ আগস্ট পর্যন্ত থাকবে ১৮ জন তরুণ শিল্পীর মোট ৩৫টি বিশেষ শিল্পকর্ম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৫:৫৪ পিএম

অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে শুরু হতে যাচ্ছে সপ্তাহব্যাপী শিল্পকর্ম প্রদশর্নী।

রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় অবস্থিত “অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস” কার্যালয়ে   আগামী শনিবার (৫ আগস্ট) থেকে শুরু হওয়া এই প্রদশর্নী চলবে ১১ আগস্ট পর্যন্ত।

“ইলিউশন এন্ড রিয়েলিটি” শীর্ষক এই প্রদর্শনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং’ বিভাগের ১৮ জন তরুণ শিল্পীর মোট ৩৫টি বিশেষ শিল্পকর্ম প্রদর্শিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস। বিজ্ঞপ্তিতে বলা হয়, সূচনালগ্ন থেকেই বাংলাদেশের তরুণ ও উদীয়মান শিল্পীদের দেশে ও বহির্বিশ্বে তাদের শিল্পচর্চার প্রচার ও প্রসারে বিভিন্ন শিল্প প্রদর্শনী, আর্ট ক্যাম্প ও বিবিধ শিল্পকেন্দ্রিক কার্যক্রম সংগঠিত করে আসছে অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস।

এতে আরও বলা হয়, আসন্ন এই শিল্প প্রদর্শনীতে উঠে এসেছে তরুণ শিল্পীদের শিল্পের প্রতি আসক্তি ও শৈল্পিক ভাবনার প্রতিফলনে কঠোর অধ্যবসায়ের ছাপ। প্রতিটি শিল্পকর্ম যেন গল্প আকারে ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রকাশ করেছে উদীয়মান শিল্পীদের সৃজনশীলতা। প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যমে অংকিত শিল্পকর্মের মাঝে এক্রিলিক পেইন্টিংয়ের পাশাপাশি স্থান পেয়েছে পেন্সিল স্কেচ, পেন স্কেচ, তৈলচিত্র, জলরঙ ও অন্যান্য মাধ্যমের শিল্পকর্ম।

শনিবার বিকেলে প্রদশর্নীর উদ্বোধনী অনুষ্ঠানে অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসের চেয়ারপার্সন ও শিল্প সংগ্রাহক নীলু রওশন মুর্শেদ এর সভাপতিত্বে প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদা জামান, একুশে পদক বিজয়ী চিত্রশিল্পী প্রফেসর জামাল আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং এন্ড পেইন্টিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর শেখ আফজাল হোসেন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

   

About

Popular Links

x