Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় পদক পেলেন র‍্যাব-৭ এর তিন কর্মকর্তা

বিপিএম ও পিপিএম পদকপ্রাপ্তদের পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫২ পিএম

সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান, অপরাধ নিয়ন্ত্রণ ও সেবামূলক কাজের জন্য ‘‘পুলিশ সপ্তাহ-২০২৪’’ উপলক্ষে পদক পেলেন র‌্যাব-৭, চট্টগ্রামের অধিনায়কসহ তিন কর্মকর্তা।

“বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)” পেয়েছেন র‌্যাব-৭, চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম। একই ব্যাটালিয়নে কর্মরত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’’ পেয়েছেন।

“স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ” প্রতিপাদ্য মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকে ছয় দিনব্যাপী “পুলিশ সপ্তাহ ২০২৪” শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে সুশৃঙ্খল ও নয়নাভিরাম বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন। তিনি সারাদেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরবর্তীতে বিপিএম ও পিপিএম পদকপ্রাপ্তদের পদক প্রদান করেন।

   

About

Popular Links

x