Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৭:৫১ পিএম

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী, ট্রেজারার প্রফেসর সারোয়ার আকরাম আজিজ, রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ার, গণতান্ত্রিক অফিসার্স পরিষদের সভাপতি ডা. সাইফুল্লাহ মানছুর, সাধারণ সম্পাদক খান জাবিদ হাসান, খুকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম তানসেন ইসলাম ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য, গণতান্ত্রিক কর্মচারী পরিষদের সভাপতি শাওন ও সাধারণ সম্পাদক রেফাজুল শেখসহ কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এছাড়াও মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপাচার্য তার বক্তব্যে বলেন, আজকের এই দিনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীনতার জন্য উৎসর্গ করেছেন নিজের জীবন। আজ বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।

   

About

Popular Links

x