Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

মহানবীর বিদায় হজ উপলক্ষে ঢাকায় আলোচনা সভা

বিশ্ব মানবতা ও সংহতি ফাউন্ডেশন এই সভার আয়োজন করে

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৬:৫১ পিএম

ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মাদ (সা.) এর বিদায় হজ ও গদীরে খুম দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বিশ্ব মানবতা ও সংহতি ফাউন্ডেশন এই সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাদ্রাসা-ই আলীয়া, ঢাকা এর প্রিন্সিপাল প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশিদ।

অনুষ্ঠানে আন্তর্জাতিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের আল মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. শাহবুদ্দিন মাশায়েখী রাদ।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আহসানুল হাদী, কিশোরগঞ্জের বাজিতপুরের মুফতিয়া খানকাহ শরীফ এর গদিনেশীন আবুল উলাইয়্যা শাহ সুফী সারোয়ার মোস্তফা আবুলউলায়ী, ঢাকার বসুন্ধরায় অবস্থিত সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহ সুফী এইচ এম হানীফ নূরী, আহলে বায়েত গবেষক ও খতিব মাওলানা হাফেজ ফুয়াদ আল-মাহদী আল-ফারুকী, ভারতের মেদেনিপুর দরবার শরীফের খাদেম মাওলানা মুহাম্মদ মঞ্জুরুল ইলাম ক্বাদেরী এবং বিশ্ব মানবতা ও সংহতি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী খান।

অনুষ্ঠানে অনুবাদক হিসেবে উপস্থিত ছিলেন ইরানের আল মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশ শাখার প্রশিক্ষণ ও সংস্কৃতি বিভাগের পরিচালক আলী নওয়াজ খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “মহানবী (সা.) এর পর যেহেতু আর কোনো নবী আসবেন না তাই বিদায় হজের ভাষণে আমাদের প্রিয় নবী তার উম্মতদের জন্য বিশেষ দিকনির্দেশনা দিয়ে যান। মহানবী (সা.) তার বিদায় হজের ভাষণে বলেন, তোমরা যতদিন পবিত্র কুরআন ও আমার আহলে বায়েতকে অনুসরণ করবে ততদিন পথভ্রষ্ট হবে না।”

অনুষ্ঠানে গদীরে খুম দিবস উপলক্ষে বক্তারা বলেন, “এদিন মহানবী (সা.) হযরত আমিরুল মু'মিনিন আলী (আ)-কে খিলাফতে অধিষ্ঠিত করেন এবং বলেন, আমি যার মওলা ও নেতা আলী তার মওলা ও নেতা।”

   

About

Popular Links

x