বাংলাদেশের কিছু অঞ্চলের বন্যা পরিস্থিতি হঠাৎ তীব্র আকার ধারণ করেছে। চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহযোগিতা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর কর্মকর্তা-কর্মচারীদের (শোর ও এফ্লোট) পক্ষ হতে ১ দিনের বেতন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করেন।
বুধবার (২৮ আগস্ট) শিপিং কর্পোরেশনের কর্মচারীদের পক্ষ থেকে সোনালী ব্যাংক লিমিটিডের পোর্ট শাখায় ৮ লাখর ৩৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
এছাড়াও, বন্যার্তদের সহায়তার জন্য ৫০০ প্যাকেট ত্রান সহায়তা চট্টগ্রাম জেলা প্রশাসনের মাধ্যমে প্রেরণ করেন তারা।



