Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বন্যাকবলিতদের পাশে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

কুমিল্লার বুড়িচং উপজেলার মডেল মসজিদ এলাকায় এবং ফেনীর পরশুরাম উপজেলার অনন্তপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম

কুমিল্লা এবং ফেনীতে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম।

বুধবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লার বুড়িচং উপজেলার মডেল মসজিদ এলাকায় এবং ফেনীর পরশুরাম উপজেলার অনন্তপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে তিনি ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ) ড. এ কে এম আজাদুর রহমান, প্রধান প্রকৌশলী (প্রকল্প) মো. আব্দুর রহিম মল্লিক, নির্বাহী পরিচালক মো. আসাফউদ্দৌলা, সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার এবং বাপবিবো ও পবিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

   

About

Popular Links

x