Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বন্যার্তদের সহায়তায় জেসিআই বাংলাদেশের বিনামূল্যে স্বাস্থ্যসেবা

পানিবন্দি প্রায় ১,২০০ পরিবারকে সেবাপ্রদান

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম

তরুণদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের কয়েকটি চ্যাপ্টার ও এয়ার স্কাউট অ্যালামনাই এসোসিয়েশনের (আশা) এর যৌথ উদ্যোগে কুমিল্লায় বন্যার্তদের সহায়তায় বিনামূল্যে চিকিৎসসেবা ও জরুরি ঔষধ প্রদান করা হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজার সংলগ্ন পূর্ব ও পশ্চিম বাতাবারিয়া গ্রামে আয়োজিত “মানবতার ছোঁয়া” নামের স্বাস্থ্যসেবা ক্যাম্প থেকে এসব সেবা দেওয়া হয়।

স্বাস্থ্যসেবা ক্যাম্প থেকে পানিবন্দি প্রায় ১,২০০ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও জরুরি ঔষধ প্রদান করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেসিআই বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম বাতাবারিয়া গ্রামের অনেক মানুষ এখনো পানিবন্দি। অনেকেই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। এছাড়া চিকিৎসার অভাবে অনেক শিশু ও বয়স্করা মানবেতর জীবনযাপন করছেন।

এতে বলা হয়, জেসিআই ঢাকা স্পার্কস এর স্থানীয় পরিচালক ও আশা’র আজীবন সদস্য সাইফুল আকাশ এর তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে স্বাস্থ্যসেবা ক্যাম্পটি পরিচালনা করা হয়।

স্বাস্থ্যসেবা ক্যাম্পে গাইনি, শিশু, সাধারণ মেডিসিন, নাক কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় ঔষধ ছাড়াও খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়।

স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনে সহযোগিতা করেছে ইগনাইট ফাউন্ডেশন, নিরাময়, ইনস্পেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, শাকিলা নাবিন চ্যারিটেবল ফাউন্ডেশন (এসএনসি) ও বায়ো-ফার্মা লিমিটেড।

   

About

Popular Links

x