Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসিএস ইসি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, ভোট শনিবার

  • প্রচার শেষ হচ্ছে শুক্রবার রাত থেকে
  • ৯১৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব বাছাই করবেন
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ পিএম

নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী প্রতিনিধি বাছাই করা হয়ে থাকে। আধুনিক গণতন্ত্রে প্রতিনিধি বাছাইয়ের উপায় হিসেবে নির্বাচনের সার্বজনীন ব্যবহার করা হচ্ছে। নির্বাচন দায়িত্ব ভাগ করে দেওয়া নামেও পরিচিত ছিল, এর মাধ্যমেই পদাধিকারীদেরও বেছে নেওয়া হতো। নির্বাচিত করার মানে হলো বাছাই করা অথবা একটা সিদ্ধান্ত নেওয়া। তারই পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক পন্থায় এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ইসিএস) ২০২৫-২০২৬ মেয়াদকালের ১১ সদস্যের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের (ইসি) নির্বাচন আগামীকাল ২৮ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৯১৩ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব বাছাই করবেন।

ইসিএস’র ইসি নির্বাচনের ভোট মাত্র একদিন বাকি। প্রচার শেষ হয়েছে আজ শুক্রবার রাত থেকে। শেষ সময়ের হিসাব-নিকাশ মেলাতে ব্যস্ত প্রার্থী ও তাদের সমর্থকরা। একটিমাত্র রাত পোহানোর অপেক্ষা। আগামীকাল শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে ইসিএস’র ইসি নির্বাচন। ভোট গ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন বোর্ড। প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের সমর্থক, সাধারণ ভোটারসহ সবার নজর এখন ভোটের দিকে।

এবারের নির্বাচনে ১১টি ইসি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮টি ইসি পদে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনেক অভিজ্ঞ, সাবেক ও বর্তমান ইসি সদস্য এবং নবীন। নির্বাচন কমিশনেও আছেন বিজ্ঞজন। নির্বাচনে সভাপতি, সহসভাপতি এবং কোষাধ্যক্ষ পদে একক প্রার্থী থাকায় এই তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেনা। বাকি ৮টি ইসি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হচ্ছেন- সভাপতি পদে ল্যান্ড মার্ক কম্পিউটার্সের মো. ওয়াহিদুল হাসান দিপু; সহসভাপতি পদে ওয়েলকিন কম্পিউটার্সের মো. নজরুল ইসলাম হাজারী এবং কোষাধ্যক্ষ পদে কম্পিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশনের স্বত্বাধিকারী নাসির আহমেদ।

উল্লেখ্য, ২৯ ডিসেম্বর নির্বাচন বোর্ড চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন।

ইসিএস’র ২০২৫-২০২৬ এর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হলেন ইউসুফ আলি শামিম এবং নির্বাচন বোর্ডের সদস্যরা হলেন মোহাম্মদ শহিদুজ্জামান ও এম এস ওয়ালীউল্লাহ। অ্যাপিল বোর্ডের চেয়ারম্যান হলেন মো. মোশাররফ হোসেন এবং অ্যাপিল বোর্ডের সদ্যসদ্যয় হলেন গাজী তারেক বিন মনসুর (লিংকু) ও শেখ মো. নজরুল ইসলাম।

নির্বাচনের স্থান, দিন ও সময়

ঢাকার ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হবে ইসিএস’র ২০২৫-২০২৬ মেয়াদের ইসি নির্বাচন। আগামীকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে ৯১৩ জন ভোটার ইসিএস’র ইসি নির্বাচনে ১১ সদস্যের মধ্যে ৮টি পদে নতুন কমিটি ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে বেছে নেবেন।

নির্বাচন প্রসঙ্গে নির্বাচন বোর্ডের সদস্য মোহাম্মদ শহিদুজ্জামান বলেন, “নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্য কেন্দ্রে ৬টি বুথ স্থাপন করা হয়েছে। নির্বাচনের পরিবেশ বিশেষ করে ভোটের দিন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত করার লক্ষে নিকটস্থ থানাকে অবহিত করা হয়েছে। নির্বাচনের সময় কেন্দ্রে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। প্রার্থীরাসহ তাদের পোলিং এজেন্টও মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। নির্বাচনের পরিবেশ শুরু থেকে আজ পর্যন্ত বেশ উৎসবমুখর রয়েছে যা নির্বাচনের পরেও বজায় থাকবে বলে প্রত্যাশা করছি।”

মোহাম্মদ শহিদুজ্জামান বলেন, “ভোটারদের ভোট দানে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখার লক্ষে ভোটার আইডি কার্ডের (প্লাস্টিক) ব্যবস্থা রাখা হয়েছে। এই ভোটার আইডি কার্ড ছাড়া কোনো ভোটার ভোট প্রদান করতে পারবেন না। আজ শুক্রবার নির্বাচন অফিস (ইসিএস এর প্রধান কার্যালয়-৯৫ নিউ এলিফ্যান্ট রোড) থেকে এবং আগামীকাল শনিবার নির্বাচনের ভোট কেন্দ্রের বাইরে থেকে ভোটার আইডি সংগ্রহ করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিনিধির মাধ্যমে এই কার্ড সংগ্রহ করা যাবে না, যিনি ভোটার হয়েছেন শুধুমাত্র তিনি সরাসরি এসে স্বাক্ষর করে আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।”

তিনি আরও বলেন, “ইসিএস’র সকল ভোটার ও সদস্যরা আশ্বস্ত করেছেন নির্বাচনের দিন নিজেরাই স্বপ্রণোদিত হয়ে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করার লক্ষে প্রতিনিধি দেওয়ার ব্যবস্থা করবে। এবারের নির্বাচনের প্রচার, প্রচারণা, প্রার্থী ও সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে আগামীতে ইসিএসের সকল পদেই নির্বাচন হবে। সকল পদেই নির্বাচন হলেই সংগঠন আরও বেশি বেগবান হবে। সংগঠন বেগবান হলেই সদস্যরাই বেশি উপকৃত হবেন।”

নির্বাচনের সকল কাজে সহযোগিতার জন্য বর্তমান কমিটিসহ সকল প্রার্থী, ভোটার ও সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন নির্বাচন বোর্ড। প্রতিদ্বন্দ্বিতা যতই থাকুক, নির্বাচন উপলক্ষে ইসিএস’র সদস্যদের মধ্যে একটি উৎসব উৎসব ভাব বজায় থাকে। এই নির্বাচন যেন এক মহামিলন মেলায় পরিণত হয়। ইসিএস’র ৯১৩ জন ভোটার ভোট দিয়ে তাদের নতুন নেতৃত্ব বেছে নিবেন। নির্বাচনে সারা দিনই থাকবে উৎসবমুখর পরিবেশ এমনটাই প্রত্যাশা করছেন নির্বাচন বোর্ড।

ইসিএস’র ৮টি ইসি নির্বাচনে প্রার্থী যারা

সাধারণ সম্পাদক: এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জ্যাজি ইন্টারন্যাশনালের মো. ইকবাল হোসেইন; মারভেলাস কম্পিউটারের মোহাম্মদ নোমান সিকদার এবং ন্যানো টেকনোলজির এ কে এম মিজানুর রহমান পলাশ।

যুগ্ম সাধারণ সম্পাদক: এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কম্পিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশন-২ এর মো. আমিনুল ইসলাম ইমন এবং ইউনিভার্সেল কম্পিউটার বিডির মো. আনিসুর রহমান (শিপন)।

আইটি সম্পাদক: এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- জে আর এস কম্পিউটার সিস্টেমের মো. শফিক ইসলাম এবং প্রেসিডেন্ট আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তানজিল হোসেইন।

প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক: এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলা কম্পিউটারের মো. আব্দুল কাদির এবং ইসলামিয়া কম্পিউটার টেকনোলজির শাহাদাত হোসেইন রায়হান।

সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক: এই পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন- সেফ কম্পিউটার্সের মো. ফিরোজ খান এবং আলট্রা টেকনোলজি বিডির মো, সোহেল ব্যাপারী।

৩টি নির্বাহী সদস্য: এই পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন- এ কে কম্পিউটারের মো. আরশাদ খান; এভারগ্রিন টেকনোলজির মো. আনিসুর রহমান; ফেমাস ভিশন লিমিটেডের মো. নুরুল আবছার; ফ্রেন্ডস ল্যাপটপ সলিউশনের মো. শিশির আহমেদ; হাই টেক টেকনোলজি বিডির মো. ফিরোজ আলম, মাস্টার কম্পিউটারের কবির হোসেইন এবং সফটকম ইন্টারন্যাশনালের মো. এনামুল কবির।

প্রতিদ্বন্দ্বিতা যতই থাকুক, নির্বাচন উপলক্ষে ইসিএস’র সদস্য এবং ভোটারদের মধ্যে একটি উৎসব উৎসব ভাব বজায় থাকে। এই নির্বাচন যেন এক মহামিলন মেলায় পরিণত হয়। নতুন নেতৃত্ব নির্বাচন করবে ইসিএস এর ৯১৩ জন ভোটাররা, যারা আগামী দুই বছর ইসিএসকে এক নতুন পথে নিয়ে যাবে। নির্বাচনে সারা দিনই থাকবে উৎসবমুখর পরিবেশ এমনটাই প্রত্যাশা সকলের।

   

About

Popular Links

x