Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘নির্বাচনকালীন গুজবে বেশি আতঙ্কে সংখ্যালঘুরা’

সমাজে শিশুদের মনে বিষবাস্প প্রবেশ করানো হচ্ছে

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৬:১৫ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও কুতথ্য ছড়াতে শুরু করেছে। এতে সমাজের সংখ্যালঘু সম্প্রদায় বেশি আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। নির্বাচন এলেই তাদের মধ্যে আতংক কাজ করে। 

বুধবার (৪ অক্টোবর) ময়মনসিংহের কাঁচিঝুলির গ্রীন পয়েন্ট সেন্টারের কনফারেন্স রুমে অনলাইনে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বৈঠকে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম। 

“সমাজে কুতথ্য ও নাগরিকদের করণীয়” শীর্ষক ধারণাপত্র উপস্থাপন করেন সাংবাদিক ও গবেষক এস প্রমথেশ শীল। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বৈঠকটির আয়োজন করে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) ময়মনসিংহে কেন্দ্র।

বৈঠকে বক্তারা আরও বলেন, সমাজে শিশুদের মনে বিষবাস্প প্রবেশ করানো হচ্ছে। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা এ কারণেই বাড়ছে।  বিশেষ করে ঘৃণাত্মক মন্তব্য, সাম্প্রদায়িকতা বা অন্যান্য যেসব নৃশংসতা হয়, সেগুলো প্রতিরোধে এখনই সচেতন না হলে সংখ্যালঘু সম্প্রদায় আরও ঝুঁকিতে পড়তে পারে বলে আশংকা প্রকাশ করেন তারা।

আইইডি ময়মনসিংহ কেন্দ্রের ব্যবস্থাপক নুর নাহার বেগমের সভাপতিত্বে বৈঠকে আরও আলোচনা করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ মো. শহিদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাইয়ুম, যুব উন্নয়নের সহকারী পরিচালক কৃষিবিদ আবুল কাশেম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আরিফ শাকিল পল্লব, বাকৃবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান, তথ্য- প্রযুক্তি গবেষক সিয়াম সারোয়ার জামিল, আইইডির উন্নয়ন কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল হাকিম পারভেজ প্রমুখ।

   

About

Popular Links

x