Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পেট্রোবাংলার নিয়োগ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি সতর্কবার্তা জানিয়েছে

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৬:৩৪ পিএম

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনে (পেট্রোবাংলা) নিয়োগ নিয়ে একটি অসাধু চক্র প্রতারণা করার চেষ্টা করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রবিবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েঝে, সম্প্রতি একটি অসাধু চক্র পেট্রোবাংলার প্রধান কার্যালয়ের নাম, ঠিকানা এবং ভুয়া স্মারক নম্বর ও স্বাক্ষর ব্যবহার করে সাদা কাগজে প্রতারণামূলকভাবে ভুয়া নিয়োগপত্র ইস্যু করে প্রতারিত করার চেষ্টা করছে। বিষয়টি পেট্রোবাংলা কর্তৃপক্ষের নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পেট্রোবাংলার সব নিয়োগ সংক্রান্ত কার্যক্রম অনলাইনে সম্পন্ন হয়ে থাকে। বর্তমানে পেট্রোবাংলা ও এর অধীনস্থ কোম্পানিগুলোর কেন্দ্রীয় নিয়োগে প্রাথমিকভাবে সুপারিশ করা প্রার্থীদের নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ প্রক্রিয়া শেষে প্রার্থীদের অনুকূলে চূড়ান্ত নিয়োগপত্র জারি করা হলে তা পেট্রোবাংলার ওয়েবসাইটে (www.petrobangla.org.bd) বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। এছাড়াও প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।

এতে আরও বলা হয়, প্রতারক চক্রের এসব ভুয়া নিয়োগপত্রে প্রলুব্ধ হয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার বিষয়ে সবাইকে সতর্ক করা হলো। নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের প্রয়োজন হলে পেট্রোবাংলার ওয়েবসাইট বা প্রধান কার্যালয়ে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

   

About

Popular Links

x