Saturday, August 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

একুশ শতকের সেরা ৫০ থ্রিলার, শীর্ষে কোনটি?

নিউইয়র্ক টাইমসের জরিপে উঠে এসেছে সেরা ৫০ থ্রিলার বইয়ের তালিকা

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০২:৫০ পিএম

রহস্য, রোমাঞ্চ আর টানটান উত্তেজনায় পাঠককে শেষ পৃষ্ঠা পর্যন্ত আটকে রাখে থ্রিলার। এই ঘরানার এমন কিছু বই আছে, যেগুলো একবার হাতে নিলে শেষ না করে ওঠা কঠিন। এবার একুশ শতকের তেমনই সেরা কিছু থ্রিলার বই খুঁজে বের করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

২৯১ জন ক্রাইম ঔপন্যাসিক, সম্পাদক, বই বিক্রেতা, গ্রন্থাগারিক ও বইপ্রেমীর ভোটে নির্বাচিত হয়েছে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার। তালিকায় জায়গা পেয়েছে ২০০০ সালের পর প্রকাশিত বিভিন্ন ধরনের ক্রাইম ফিকশন, থ্রিলার থেকে নভেল, আবার মিস্ট্রিও। 

এই তালিকা তৈরির পেছনে রয়েছে আরও বড় একটি উদ্যোগ। এর আগে দ্য নিউইয়র্ক টাইমস বুক রিভিউ শত শত বিশেষজ্ঞকে একুশ শতকের সেরা ১০০টি বই বেছে নেওয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু দ্রুতই বোঝা যায়, ১০০টি বইয়ের মধ্যে পুরো একুশ শতকের সাহিত্যকে ধারণ করা কঠিন। ফ্যান্টাসি, রোমান্স, হরর ও থ্রিলারের মতো জনপ্রিয় ঘরানার অনেক উল্লেখযোগ্য কাজই তখন বাদ পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

সেই জায়গা থেকেই তালিকাকে আরও বিস্তৃত করার পরিকল্পনা নেয় নিউইয়র্ক টাইমস। প্রথম ধাপ হিসেবে বেছে নেওয়া হয় থ্রিলারকে। এরপর বিভিন্ন ঘরানার ক্রাইম ফিকশন লেখকদের কাছে পাঠানো হয় ব্যালট। শুধু লেখকরাই নন, ভোট দেওয়ার সুযোগ পান গ্রন্থাগারিক, সম্পাদক, সমালোচক ও বুকস্টাগ্রামাররাও।

তাদের সামনে রাখা হয়েছিল একটি সহজ প্রশ্ন - ২০০০ সালের পর প্রকাশিত সেরা ১০ থ্রিলার কোনগুলো?

এই ভোটে অংশ নিয়েছেন থ্রিলার দুনিয়ার পরিচিত অনেক মুখ। ফ্রিডা ম্যাকফ্যাডেন, লি চাইল্ড, এস. এ. কসবি, জিলিয়ান ফ্লিন, জন গ্রিশাম, অ্যালিসা কোল ও স্টিফেন কিংয়ের মতো লেখকরাও ছিলেন ভোটারদের তালিকায়।

ফলে তৈরি হয়েছে এমন একটি তালিকা, যেখানে একুশ শতকের থ্রিলার সাহিত্যের নানা স্বাদ একসঙ্গে ধরা পড়েছে। রহস্যের জট খুলতে খুলতে পাঠককে এগিয়ে নেওয়া গল্প থেকে শুরু করে অপরাধ, গুপ্তচরবৃত্তি কিংবা মনস্তাত্ত্বিক টানাপোড়েন - সবকিছুরই দেখা মিলবে এই ৫০ বইয়ে।

তালিকাটির সবচেয়ে মজার দিক হলো, এখানে থাকা কয়েকটি বই হয়তো আপনার বুকশেলফেই আছে। আবার কিছু বইয়ের নাম দেখে হয়তো নতুন করে থ্রিলার পড়ার ইচ্ছাটাও জেগে উঠতে পারে।

দেখে নিন তালিকায় কোন কোন বই স্থান পেয়েছে, আর কয়টি বই আপনার পড়া আছে।

১. গন গার্ল - জিলিয়ান ফ্লিন

২. মিস্টিক রিভার - ডেনিস লেহেইন

৩. ইন দ্য উডস - টানা ফ্রেঞ্চ

৪. দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু - স্টিগ লারসন

৫. নো কান্ট্রি ফর ওল্ড মেন - করম্যাক ম্যাকার্থি

৬. মাই সিস্টার, দ্য সিরিয়াল কিলার - ওয়েনকান ব্রেথওয়েট

৭. দ্য গড অব দ্য উডস - লিজ মুর

৮. রেজারব্লেড টিয়ারস - এস. এ. কসবি

৯. স্লো হর্সেস - মিক হেরন

১০. ব্লুবার্ড, ব্লুবার্ড - অ্যাটিকা লক

১১. ব্ল্যাকটপ ওয়েস্টল্যান্ড - এস. এ. কসবি

১২. দ্য গার্ল অন দ্য ট্রেন - পলা হকিন্স

১৩. কেস হিস্ট্রিজ - কেট অ্যাটকিনসন

১৪. উই নিড টু টক অ্যাবাউট কেভিন - লিওনেল শ্রিভার

১৫. ডেয়ার মি - মেগান অ্যাবট

১৬. দ্য লিংকন লয়ার - মাইকেল কনেলি

১৭. শাটার আইল্যান্ড - ডেনিস লেহেইন

১৮. ১১/২২/৬৩ - স্টিফেন কিং

১৯. শার্প অবজেক্টস - জিলিয়ান ফ্লিন

২০. ব্রোকেন হারবার - টানা ফ্রেঞ্চ

২১. রুম - এমা ডনাহিউ

২২. দ্য কনস্ট্যান্ট গার্ডেনার - জন লে কারে

২৩. দ্য গোল্ডফিঞ্চ - ডোনা টার্ট

২৪. দ্য ড্রাই - জেন হার্পার

২৫. উইন্টারস বোন - ড্যানিয়েল উডরেল

২৬. দ্য ভিঞ্চি কোড - ড্যান ব্রাউন

২৭. বিগ লিটল লাইজ - লিয়ান মরিয়ার্টি

২৮. দ্য পারফেক্ট ন্যানি - লেইলা স্লিমানি

২৯. দ্য প্লট - জাঁ হ্যানফ কোরেলিটজ

৩০. দ্য সিম্প্যাথাইজার - ভিয়েত থান নুয়েন

৩১. ডিফেন্ডিং জ্যাকব - উইলিয়াম ল্যান্ডে

৩২. নোটস অন অ্যান এক্সিকিউশন - ড্যানিয়া কুকাফকা

৩৩. দ্য উইচ এলম - টানা ফ্রেঞ্চ

৩৪. দ্য লাইকনেস - টানা ফ্রেঞ্চ

৩৫. অল দ্য সিনার্স ব্লিড - এস. এ. কসবি

৩৬. দ্য সাইলেন্ট পেশেন্ট - অ্যালেক্স মাইকেলিডিস

৩৭. ইয়োর হাউস উইল পে - স্টেফ চা

৩৮. আই অ্যাম পিলগ্রিম - টেরি হেইস

৩৯. ফিঙ্গারস্মিথ - সারাহ ওয়াটার্স

৪০. ডার্ক ম্যাটার - ব্লেক ক্রাউচ

৪১. টেল নো ওয়ান - হারলান কোবেন

৪২. ইউ - ক্যারোলিন কেপনেস

৪৩. লাশ লাইফ - রিচার্ড প্রাইস

৪৪. জার অব হার্টস - জেনিফার হিলিয়ার

৪৫. মেক্সিকান গথিক - সিলভিয়া মোরেনো-গার্সিয়া

৪৬. বিফোর আই গো টু স্লিপ - এস. জে. ওয়াটসন

৪৭. দ্য পুশ - অ্যাশলি অড্রেইন

৪৮. অল দ্য কালারস অব দ্য ডার্ক - ক্রিস হুইটেকার

৪৯. ম্যাগপাই মার্ডারস - অ্যান্টনি হরোউইটজ

৫০. নান অব দিস ইজ ট্রু - লিসা জুয়েল

   

About

Popular Links

x