Thursday, October 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস

নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই সুযোগ দিচ্ছে 

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পিএম

ইংরেজির ব্যাপক ব্যবহার, শক্তিশালী অর্থনীতি, তুলনামূলক সহজে বসবাসের অনুমতি, পছন্দের কোর্স বেছে নেওয়ার সুযোগ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির আন্তর্জাতিক মানদণ্ড - এসব কারণে অনেক শিক্ষার্থীর আগ্রহের তালিকায় রয়েছে নেদারল্যান্ডস। দেশটিতে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগও রয়েছে। নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি (এমইউ) আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে।

টিউশন ফি, জীবনযাত্রার খরচ, ভিসা ও প্রশিক্ষণ ব্যয়সহ নানা ধরনের খরচ এই স্কলারশিপের আওতায় পেয়ে থাকেন শিক্ষার্থীরা। আবেদনের শেষ সময় আগামী ১ ফেব্রুয়ারি ২০২৭।

এমইউ একটি পাবলিক রিসার্চ ইনস্টিটিউট। এটি মূলত দুই ধরনের স্কলারশিপ দেয়। একটি বিশ্ববিদ্যালয় কর্তৃক অর্থায়িত মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি এনএল-হাই পটেনশিয়াল স্কলারশিপ এবং অন্যটি হল্যান্ড স্কলারশিপ, যা ডাচ সরকারের শিক্ষা মন্ত্রণালয় অর্থায়িত। এক বছরের স্নাতকোত্তর প্রোগ্রামে সময় ১৩ মাস এবং দুই বছরের প্রোগ্রামে সময় ২৫ মাস।

বৃত্তির সুযোগ-সুবিধা

  • টিউশন ফি প্রদান করবে
  • ভিসা ফি প্রদান করবে।
  • স্বাস্থ্যবিমার জন্য ৭০০ ইউরো প্রদান করা হবে।
  • জীবনযাত্রার খরচ হিসেবে ১৩ মাসের প্রোগ্রামে ২০,১৫০ ইউরো দেবে শিক্ষার্থীদের।
  • ২৫ মাসের প্রোগ্রামের জন্য ৩৮,৭৫০ ইউরো পাবেন শিক্ষার্থীরা।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই ২০২৭-২০২৮ এর জন্য মাস্ট্রিক্ট ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে।
  • শিক্ষার্থীরা যে প্রোগ্রামে আবেদন করতে চান, সেই প্রোগ্রামের মানদণ্ড এবং প্রয়োজনীয় সব তথ্য আবেদনকারীকে পূরণ করতে হবে।
  • আবেদন করার সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের (১ সেপ্টেম্বর ২০২৭) বেশি হওয়া যাবে না।
  • আবেদনকারীর অবশ্যই স্নাতকে ভালো ফল হতে হবে।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। স্কলারশিপের জন্য আবেদন করার আগে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য বিবেচিত হতে হলে মাস্টার্স প্রোগ্রামে পূর্ণ আবেদন ১০ ডিসেম্বর ২০২৬ এর মধ্যে সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৭।

আবেদন করতে ও বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন। 

   

About

Popular Links

x