Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

খালি পেটে চা-কফি খাওয়ার প্রভাব

কেউ কেউ তো আবার সকালের নাস্তাই করে থাকে চা-কফি খেয়ে

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ০৭:০৪ পিএম

অনেকেরই অভ্যাস থাকে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সকালে চা বা কফি খাওয়ার। এমনকি কেউ কেউ তো আবার সকালের নাস্তাই করে থাকে চা-কফি খেয়ে! কিন্তু, এ অভ্যাসটি মোটেই স্বাস্থ্যেকর নয়। এর ফলে, বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে। 

চা কিংবা কফি খেলে আমাদের মনে প্রশান্তি আসে, শরীরের অবসাদ বা ক্লান্তি দূর হয়। আর তাই শরীরের ক্লান্তি কাটাতে এক কাপ গরম চা-কফির কোনো তুলনা হয়না। কিন্তু, মোটেই খালি পেটে চা-কফি খাওয়ার অভ্যাস তৈরি করা ঠিক নয়।

পুষ্টিবিদদের মতে, সকালে খালি পেটে শুধু চা কিংবা কফি না এমনকি যে কোনো কোমল পানীয় বা ক্যাফেইনযুক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

এছাড়াও সকালে খালি পেটে যদি ক্যাফেইনযুক্ত পানীয় খাওয়া হয় তাহলে পেটে অস্বস্তি বা পেট ফুলে থাকতে পারে। পুষ্টিবিদের মতে, দীর্ঘদিন এ অভ্যাসের ফলে অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে।

খালি পেটে শুধুমাত্র, চা-কফি বা অ্যালকোহল নয়, চুইংগাম খাওয়াও ঠিক নয়। এ কারণে পেট ব্যথা হতে পারে। এমনকি, ১০-১৫ মিনিটের বেশি সময় ধরে চুইংগাম চিবালে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।

   

About

Popular Links

x