Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব বৃহস্পতিবার

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর খেলার মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১০ পিএম

শীতের রিক্ততা ভেঙে বাতাসে এখন বসন্তের ছোঁয়া। দিকে দিকে রঙিন ফুলের সমারোহ আর দখিনা হাওয়া জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের আগমন।

নয়ন জুড়ানো প্রকৃতির মাঝে বাঙালির সার্বজনীন প্রাণের এই উৎসবে শামিল হতে রপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আগামী বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বসন্ত উৎসব উদযাপন করা হবে। 

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর খেলার মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উৎসব আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। 

বসন্ত উৎসব অনুষ্ঠানমালার জন্য ব্যানার, ফেস্টুন ও আল্পনার বর্ণিল রঙে ক্যাম্পাস সাজানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x