Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে নতুন নেতৃত্ব, সভাপতি আখলাক সম্পাদক সানজিদা 

সোমবার দুপুরে এক বছর মেয়াদি নতুন কমিটির ঘোষণা দেয় সংগঠনটি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:২২ পিএম

সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) একাদশ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি আখলাক ই রাসুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন সানজিদা জান্নাত পিংকি।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে এক বছর মেয়াদি এই কমিটি ঘোষণা দেওয়া হয়।

১০ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ইউনুস রিয়াজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আফসানা মিজান মিমি, অর্থ সম্পাদক হুমায়রা রহমান সেতু, সাংগঠনিক সম্পাদক ইভা আক্তার, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান শোভন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. জনি শিকদার, কার্যনির্বাহী সদস্য মোজাহিদুল ইসলাম নিরব ও মো. আরিফুল ইসলাম।

গবিসাসের সদ্য বিদায়ী সভাপতি বরাতুজ্জামান স্পন্দনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ। 

গবিসাসের বর্তমান নেতৃবৃন্দ, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতারাও এতে উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x