Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্লাবন দিনগুলো

পড়ুন হাসান শাওনের কবিতা

আপডেট : ২৮ মে ২০২৩, ০১:৫০ পিএম

আচানক বৃষ্টি এলো

গঞ্জে আমি তোমার সাথে

বাজারের থলে হাতে।

লুঙ্গির গিরায় বাঁধা

ক'টি টাকা ভিজে কাদা।


তুমি কি তাই টলোমলো?

হলো না সালুন চুলায়

উপোসে পেটটা জ্বালায়।

দোষ নেই মেঘের কোনো

গাল দিও না বলছি শোনো।


ঠাণ্ডায় পরান ওই জুড়ালো।


রাত্তিরে তুফান এলে

চাপা পড়ি ছনের চালে।

ফজরের একটু পরে

সাজিয়ে নিই নতুন করে।


আহা প্লাবন দিনগুলো!    

   

About

Popular Links

x