Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আইইএলটিএস ছাড়াই বৃত্তি নিয়ে বেলজিয়ামে উচ্চশিক্ষার সুযোগ

বাংলাদেশ থেকে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ইউরোপের দেশটিতে পড়ালেখা করতে যান

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৫:৪৮ পিএম

উচ্চশিক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীদের কাছে বেশ পছন্দের গন্তব্য বেলজিয়াম। বাংলাদেশ থেকে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ইউরোপের দেশটিতে পড়ালেখা করতে যান।

দেশটিতে বিদেশী শিক্ষার্থীদের জন্য বৃত্তি নিয়েও পড়ালেখার সুযোগ রয়েছে। দেশটির সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো প্রতিবছর বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে। এর মধ্যে কিছু বৃত্তি আছে, যেগুলো আইইএলটিএস ছাড়াই পাওযা যায়। চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে-

গভর্মেন্ট অব বেলজিয়াম স্কলারশিপ

এক বছরের বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম বা চার থেকে ছয় মাসের উন্নত প্রশিক্ষণ কোর্সে বৃত্তি দেয় বেলজিয়াম সরকার। এ বৃত্তির আওতায় বেলজিয়াম সরকারনির্ধারিত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে। এআরইএস নামের এ বৃত্তির জন্য উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা আইইএলটিএস ছাড়াই আবেদন করতে পারেন।

মাস্টার মাইন্ড স্কলারশিপ

এটি বেলজিয়ামের আঞ্চলিক সরকার বা ফ্ল্যান্ডার্স সরকারের অর্থায়নের একটি বৃত্তি। এ বৃত্তির আওতায় ফ্ল্যান্ডার্স ও ব্রাসেলসে সরকারনির্ধারিত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে।  

ইরাসমাস মুন্ডাস মাস্টার্স স্কলারশিপ

এটি ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ বৃত্তিগুলোর মধ্যে অন্যতম। ইউরোপীয় ইউনিয়নের এ বৃত্তিটি ইউরোপে বিভিন্ন মাস্টার্স ও ডক্টরাল স্টাডি প্রোগ্রামের

ভিএলআইআর-ইউওএস স্কলারশিপ

এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সর্বাধিক আকাঙ্ক্ষিত স্কলারশিপ প্রোগ্রামগুলোর মধ্যে অন্যতম। এই বৃত্তির আওতায় ফ্লেমিশ ইউনিভার্সিটি বা কলেজে পড়ালেখার সুযোগ রয়েছে।

গ্লোবাল মাইন্ডস ডক্টরাল স্কলারশিপ

এই বৃত্তির আওতায় উন্নয়নশীল দেশগুলোর পিএইচডি প্রার্থীদের গবেষণা করার সুযোগ দেওয়া। এই বৃত্তির আবেদন করার জন্যও আইইএলটিএস লাগবে না।

তবে বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়গুলোতে আইইএলটিএস ছাড়া আবেদন করার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। আপনি ইংরেজিতে শিখতে ও যোগাযোগ করতে পারেন, সেটি বিশ্ববিদ্যালয়গুলোর কাছে প্রমাণ করতে হবে। এছাড়াও ইংরেজি ভাষা ইনস্টিটিউট থেকে আপনার কোনো ডিগ্রি থাকে সেক্ষেত্রেও আপনি আইইএলটিএস ছাড়াই আবেদন করতে পারেবন।

এর পাশাপাশি, আপনার পূর্ববর্তী শিক্ষা যে ইংরেজিতে ছিল, তার প্রমাণপত্রও জমা দিতে হবে। পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটি ইংরেজি ভাষার দক্ষতার প্রশংসাপত্র, লেটারহেডযুক্ত কাগজে মুদ্রিত এবং সঠিকভাবে স্ট্যাম্প করা একটি সরকারি প্রশংসাপত্র জমা দিতে হবে।

উল্লিখিত বৃত্তি ছাড়াও বেলজিয়ামের কিছু বিশ্ববিদ্যালয়ে আইইএলইটিএস ছাড়াই পড়ালেখার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো-

  • ভ্রিজে ইউনিভার্সিটি ব্রাসেলস
  • অ্যান্টওয়ার্প বিশ্ববিদ্যালয়
  • ঘেন্ট বিশ্ববিদ্যালয়
  • কে ইউ লিভেন
  • হ্যাসেল্ট বিশ্ববিদ্যালয়
  • ইউ লিগ

বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়গুলোতে আইইএলটিএস ছাড়াই বৃত্তির আবেদনের বিষয়ে বিস্তারিত জানতে এখানে দেখুন

   

About

Popular Links

x