Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেজাজ ঠিক রাখার কিছু উপায়

মেজাজ খারাপের মুহূর্তটি সারাদিন চলতে দেওয়া ঠিক না। খুব সহজেই মানসিক অবস্থা দ্রুত ভালো হতে পারে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২২ এএম

ঘুম থেকে ওঠার পর যেকোনো কারণে মেজাজ খারাপ হতে পারে। এছড়াও অফিসের কাজ করতে গিয়ে বা কারও আচরণেও হুট করেই মেজাজ গরম হতে পারে। ক্ষণিকের মধ্যেই মানসিক অবস্থা পরিবর্তনের এমন ঘটনায় ভেঙে পড়বেন না। মানসিক বিপর্যয়ের এমন ঘটনা নানা সময়ে অনেকের ক্ষেত্রেই ঘটতে পারে।

মেজাজ খারাপের মুহূর্তটিকে সারাদিন চলতে দেওয়া ঠিক না। কিছু বিষয় মেনে চললে খুব সহজেই মানসিক অবস্থা দ্রুত ভালো হতে পারে। হার্ভার্ড-প্রশিক্ষণপ্রাপ্ত মার্কিন পুষ্টিবিদ ডা. উমা নাইডু ওয়েলঅ্যান্ডগুড এ বিষয়ে ডটকমকে বলেছেন, “দৈনন্দিন জীবনে এ ধরনের চাপ যদি সমস্যার সৃষ্টি করে, তাহলে জীবনযাপনের সাধারণ কিছু পদ্ধতি পরিবর্তন করে উত্তরণ ঘটানো যায়।”

পাঁচ মিশালি সবজি

মানসিক চাপ অনুভব করলে সবজি খাওয়ার পরামর্শ দিয়েছেন ডা. নাইডু। তিনি বলেন, “বিভিন্ন ধরনের সবজির সঙ্গে শাক খেলে নানান ধরনের ভিটামিন ও খনিজ পাওয়া যায়। এছাড়াও এসবে থাকে অ্যান্টিঅক্সিডেন্টস পলিফেনল্স ও আঁশ- যা দুশ্চিন্তার সঙ্গে যুক্ত স্নায়ুর প্রদাহ কমাতে সহায়তা করে।”

মসলা চা

মসলা দিয়ে চা তৈরি করে পান করার পরামর্শ দিয়েছেন ডা. নাইডু। তিনি বলেন, “ভারতীয় পন্থায় তৈরি কালো চায়ের সঙ্গে নানান মসলার মিশ্রণ খুব কাজে দেয়। পাশাপাশি এর স্বাদও দারুণ।” বেছে নেওয়া যেতে পারে- দারুচিনি, লবঙ্গ, এলাচ, কালো গোলমরিচ ও আদা। এসব মসলা পলিফেনল্স সমৃদ্ধ চা তৈরিতে সাহায্য করে।

গ্রিন টি

চা-গাছের সতেজ সবুজ পাতা রোদে শুকিয়ে তাওয়ায় সেঁকে গ্রিন টি প্রস্তুত করা হয়। এর রং হালকা হলদে সবুজ। এই চায়ের পানীয়তে পাওয়া যায় “এল-থিয়ানাইন” নামের অ্যামিনো অ্যাসিড। ডা. নাইডু বলেন, “গবেষণার মাধ্যমে প্রমাণ পাওয়া গেছে এই উপাদান মাসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে ভূমিকা রাখে।”

এছাড়াও শক্তিশালী পলিফেনল্স থাকায় মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে পারে যা প্রদাহ কমানোর জন্য গুরুত্বপূর্ণ।

দুধের সঙ্গে হলুদ

হেলথ লাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুধের সঙ্গে জনপ্রিয় মসলা হলুদ মেশানো হলে তা আরো বেশি স্বাস্থ্যকর হয়ে ওঠে। হলুদমিশ্রিত গরম দুধ স্বাস্থ্যের নানা উপকার, বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান ও রোগ-প্রতিরোধে কার্যকরী।

হলুদ-দুধ মস্তিষ্কের উন্নতি করে মেজাজ ভালো রাখতেও অনেক উপকারী। এতে থাকা কারকিউমিন নিউরোট্রফিক ফ্যাক্টর (বিডিএনএফ) এর মাত্রা বাড়াতে পারে বলে তা বিষন্নতার লক্ষণ হ্রাস করে বলে মিলেছে গবেষণায়।

ল্যাভেন্ডার পানীয়

ক্যাফেইন যদি উৎকণ্ঠা বাড়ায় তবে হার্বাল চা পানের পরামর্শ দেন, ডা. নাইডু। এ ক্ষেত্রে গরম পানিতে তৈরি ল্যাভেন্ডার চায়ের সঙ্গে পুদিনা পাতা বা লেবুর রস মিশিয়ে গ্রহণ করলে আত্মার শান্তি মিলবে বলে মনে করেন এই পুষ্টিবিদ।

   

About

Popular Links

x