মৌসুমে তো বটেই অনেকে সারাবছরই আমের স্বাদ নিতে চান। ভালোভাবে সংরক্ষণ করতে পারলে সারাবছরই আম খাওয়া সম্ভব। কারণ সঠিক উপায়ে সংরক্ষণ করলে ১ বছর পর্যন্ত ভালো থাকবে আম।
সেই সংরক্ষণ করা আম দিয়ে জুস, স্মুদি, পুডিং কিংবা যেকোনো ডেসার্ট বানানো যাবে। তবে আম সংরক্ষণের আগে কিছু বিষয়ে নজর রাখা উচিত। তাহলে আম ভালোভাবে সংরক্ষণ করা যাবে।
চলুন জেনে নেওয়া যাক আম সংরক্ষণের কয়েকটি টিপস:
১. সংরক্ষণের জন্য বেশি পাকা আম নেবেন না। খানিকটা শক্ত ও খোসায় কোনো দাগ নেই এমন আম বাছাই করুন।
২. অতিরিক্ত পাকা আম সংরক্ষণ করতে চাইলে পিউরি করে তারপর সংরক্ষণ করবেন।
৩. আম সংরক্ষণের ক্ষেত্রে সবসময় ছোট বক্স বা ছোট জিপলক ব্যাগ ব্যবহার করবেন। এতে প্রয়োজন মতো বের করে নেওয়া যাবে। নাহলে অল্প খানিকটা আম প্রয়োজন হলে পুরো বক্সই ডিফ্রস্ট করতে হবে। এতে আমের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে।
এই বিষয়গুলো মেনে সঠিক পদ্ধতিতে আম সংরক্ষণ করুন। এতে সারাবছরই আমের স্বাদ নিতে পারবেন।
চাইলে মোরব্বা, আমসত্ত্ব কিংবা আচার বানিয়েও আম সারাবছর খেতে পারেন।



এই মৌসুমের পাকা আম সারাবছরের জন্য ঘরেই সংরক্ষণ করবেন যেভাবে