Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিমানে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়ালেন ফ্রান্সের প্রেসিডেন্ট!

ভাইরাল হওয়া এক ভিডিওতে এ ঘটনা দেখা গেছে

আপডেট : ২৬ মে ২০২৫, ০৯:১৮ পিএম

বিমানে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়িয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে এ ঘটনা ধরা পড়েছে।

জানা গেছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে স্ত্রী ব্রিজিতকে সঙ্গে নিয়ে ভিয়েতনামে পৌঁছালে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা গেছে, বিমান হ্যানয়ের মাটিতে নামার পর ম্যাক্রোঁ হাসিমুখে বিমান থেকে নামতে উদ্যত হন।

ঠিক সেই মুহূর্তে, বিমানের দরজার আড়াল থেকে লাল পোশাক পরা এক নারী ম্যাক্রোঁর মুখে থাপ্পড়ের মতো মারেন। এ ঘটনায় চমকে যান ম্যাক্রোঁ। ক্যামেরা আড়াল করতে দ্রুত বিমানের দরজার সামনে থেকে সরে যান।

এরপর, বিমান থেকে নেমে আসেন প্রেসিডেন্ট ও তার স্ত্রী ব্রিজিত। এতে বোঝা যায় প্রেসিডেন্টে মুখে হাত দেওয়া নারী তিনিই ছিলেন। বিমান থেকে নামার সময় ম্যাক্রোঁ হাত বাড়িয়ে দিলেও ব্রিজিত অস্বীকৃতি জানান।

এই ঘটনায় প্রেসিডেন্টের কার্যালয় প্রথমে কোনো মন্তব্য করতে চায়নি। পরে অবশ্য দাবি করা হয়, ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়া।

তবে ফরাসি সংবাদমাধ্যম লা মনডে, বিএফএমটিভি, ডেইলি এক্সপ্রেস এবং দ্য ইউএস সান নিশ্চিত করে জানিয়েছে ভিডিওটি আসল।

   

About

Popular Links

x