নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ আদেশ দেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ।
আগামী রবিবার (৩ মে) সেলিনা হায়াৎ আইভীর আরও ৫ মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিষয়ে আদেশ দেবেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।
২০২৫ সালের ৯ মে ভোরের দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পরে হাইকোর্ট পাঁচ মামলায় তার জামিন দেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।
গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হরে ২৬ ফেব্রুয়ারি সেই সব মামলায় জামিন পান আইভী। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলো স্থগিত হয়ে যায়।
২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি (হত্যার অভিয়োগ) মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে সংশ্লিষ্ট থানা-পুলিশ।



