Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার প্রতিশ্রুতি দিলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন

আপডেট : ২০ মে ২০২৬, ০৯:২২ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দরে বিমান চলাচল শুরু হবে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে দ্রুত কাজ এগিয়ে চলছে। 

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বিমানবন্দরে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ঠাকুরগাঁও ও বগুড়া বিমানবন্দর প্রকল্প ইতোমধ্যে পরিকল্পনা বিভাগের গ্রিন পেইজে অন্তর্ভুক্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই এই দুই বিমানবন্দরের উন্নয়ন কাজ শুরু হবে।”  

তিনি বলেন, “প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও সফরে এসে বিমানবন্দর চালুর ঘোষণা দিয়েছিলেন এবং বিমানমন্ত্রীও একই আশ্বাস দিয়েছেন।” তাই জনগণকে হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কিছু গোষ্ঠী ও রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং অপপ্রচার চালাচ্ছে। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই সনদ তৈরিতে নেতৃত্ব দিয়েছে।” 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, “যেহেতু প্রধানমন্ত্রী নির্বাচনের আগে কথা দিয়ে গেছেন। তাই আমাদের এটি বাস্তবায়ন করতেই হবে।” আগামী দুই বছরের মধ্যে এ বিমানবন্দর চালু হবে এমন আশা ব্যক্ত করেন তিনি। 

এসময় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রথম ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইস্রাফীল শাহীনকে জনসমক্ষে পরিচয় করিয়ে দেন বিএনপি মহাসচিব ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল সালাম, ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী। 
 

   

About

Popular Links

x