Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

মির্জা ফখরুল: উন্নয়নমূলক কাজে অনিয়ম-দুর্নীতি হলেই ব্যবস্থা 

ঠাকুরগাঁও জামালপুর ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন

আপডেট : ২৭ মে ২০২৬, ০৪:২৬ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উন্নয়নমূলক কোনো কাজে অনিয়ম বা দুর্নীতি হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। 

বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাংলাদেশে কৃষিজমি অনেক কমে আসছে, যা দেশের জন্য ভালো নয়, এ কারণে আমরা চেষ্টা করবো যাতে কোনো প্রতিষ্ঠান করতে গিয়ে আমরা প্রয়োজনের অতিরিক্ত কৃষি জমি নষ্ট না করি।”  

তিনি বলেন, “আপনারা জানেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিিং কলেজ, নার্সিং কলেজ, ইপিজেডসহ বিএনপি সরকার যে নতুন উন্নয়নের কাজ শুরু করেছে সেখানে কৃষি জমি নষ্ট না করে সম্ভাব্য পড়ে থাকা সরকারি জমি অধিগ্রহণ করে আমরা প্রতিষ্ঠানগুলো তৈরি করার চেষ্টা করে যাচ্ছি।”   

তিনি আরও বলেন, “আমি সব সময় বলেছি আমরা যতোটা পারি কৃষি জমিকে নষ্ট করবোনা, আমরা উপরে যাবার চেষ্টা করবো, তবে অবশ্যই চিন্তা করতে হবে যাতে করে কৃষির তেমন ক্ষতি না হয়।”  

পরিদর্শনে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. ইস্রাফিল  শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরে তিনি জেলার আরও কয়েকটি উন্নয়নমূলক কাজের স্থান পরিদর্শন করেন। 

 

   

About

Popular Links

x