Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

যে কারণে এমপি হিসেবে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

গত ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ

আপডেট : ৩০ জুন ২০২৬, ১২:৩৫ পিএম

চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে চট্টগ্রাম-৪ আসনে নতুন করে ভোট হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

মঙ্গলবার (৩০ জুন) এ রায় দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। ঋণ খেলাপি হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ফলাফল প্রকাশ করা যাবে না বলেও জানান তিনি।

এর আগে, গত ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। 

আদালতে আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি। জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। 

প্রসঙ্গত, এ বছর ১৮ জানুয়ারি ঋণ খেলাপির অভিযোগ থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির মাধ্যমে বৈধ ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দেন। এরপর ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করে।  পরে ৩ ফেব্রুয়ারি আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ।

ফলে নির্বাচনের সুযোগ পেলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল ঘোষণা স্থগিত থাকবে এবং তা প্রকাশ যাবে না বলে আদেশ দেন আদালত।

পরে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন আসলাম চৌধুরী। কিন্তু আদালতের আদেশের কারণে তার ফলাফল প্রকাশিত হয়নি।

   

About

Popular Links

x