Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাসায় যাওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া

খালেদা জিয়াকে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২০ পিএম

২৬ দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বাসায় নেওয়ার মতো শারীরিক অবস্থা এখনও হয়নি বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তিনি ঢাকা ট্রিবিউনকে বলেন, “খালেদা জিয়াকে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা। এ কারণে তাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। তাকে বাসায় নেওয়ার মতো শারীরিক অবস্থা এখনও হয়নি।”

খালেদা জিয়া কবে হাসপাতাল ছাড়তে পারবেন সেটিও মেডিকেল বোর্ড এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছে না বলে জানান ডা. জাহিদ।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি ঢাকার এই হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যান।

দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার।

   

About

Popular Links

x