Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

খালেদা জিয়া সিসিইউতে

  • গত ৯ আগস্ট থেকে তিনি এভারকেয়ারে চিকিৎসাধীন
  • খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাত, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন
  • লিভার সিরোসিসও ধরা পড়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৮ পিএম

শারীরিক অবস্থার অবনতি হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার। তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।

চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত ও পরামর্শে শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কেবিন থেকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

এর আগে, ১৮ সেপ্টেম্বর সকালে তাকে সিসিইউ থেকে কেবিনে আনা হয়েছিল।

গত ৯ আগস্ট সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি ঢাকার এই হাসপাতালটিতে চিকিৎসাধীন।

গত বছরের জুনে এনজিওগ্রাম পরীক্ষায় তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়লে একটিতে রিং পরানো হয়।

মেডিকেল বোর্ড জানিয়েছে, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাত, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। পরিপাকতন্ত্রে রক্তপাতের পাশাপাশি তিনি লিভার সিরোসিসেও ভুগছেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যান। দেশে কোভিড মহামারি শুরু হলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার।

   

About

Popular Links

x