Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সমশের মবিন: ৩০০ আসনে প্রার্থী দেবে তৃণমূল বিএনপি

তিনি বলেন, তৃণমূল বিএনপি নির্বাচনমুখী দল

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১১:৪৪ পিএম

তৃণমূল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপার্সন সমশের মবিন চৌধুরী।

রবিবার (১২ নভেম্বর) বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর দক্ষিণভাগ গ্রামে এক সভায় তিনি এ কথা জানান। 

এতে সমশের মবিন নিজে আগামী নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান। 

শিগগিরই সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তার দল নির্বাচনী প্রচারণা শুরু করবে বলেও জানান তিনি।

সমশের মবিন বলেন, “তৃণমূল বিএনপি নির্বাচনমুখী দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশ নেব। আমার রাজনীতি মানুষের কল্যাণের জন্য। সব সময় আমি তৃণমূলের মানুষকে ভালোবাসি। তাদের সুখ-দুঃখের সারথি হয়ে পাশে থাকব।”

সমশের মবিন চৌধুরী বলেন, “আমরা ৩০০ আসনেই প্রার্থী দেব, এমনটাই প্রত্যাশা করছি। আর আমি নিজ এলাকা সিলেট-৬ আসনে নির্বাচন করতে চাই।”

এর আগে, ভাদেশ্বর মোকামবাজার শাহ পুতলা জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন সমশের মবিন চৌধুরী। এরপর স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন। পরবর্তীতে মৎস্য সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বিয়ানীবাজার মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মানিক মিয়া, তৃণমূল বিএনপির সিলেট জেলা শাখার আহ্বায়ক এম এ হান্নান, গোলাপগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ছানা মিয়াসহ দলটির কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x