Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নৌকা প্রতীকে নির্বাচন করছেন বিএনপি নেতা শাহজাহান ওমর

  • ঝালকাঠি থেকে লড়বেন তিনি
  • বুধবার তিনি জামিনে কারামুক্ত হন
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে শাহজাহান নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, রাজধানীর নিউ মার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে জামিন দেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন। বুধবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।

   

About

Popular Links

x