Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিএনপির হাজারো নেতাকর্মী

মানববন্ধন কর্মসূচিকে ঘিরে প্রেসক্লাব এবং আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৫৫ এএম

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন পালন করছে বিএনপি। কর্মসূচি শুরু হওয়ার আগে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছেন দলটির হাজার হাজার নেতাকর্মী।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এতে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

সকাল ৯টা থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে প্রেসক্লাব প্রাঙ্গণ মুখরিত করে তুলেন।

এদিকে, বিএনপির মানববন্ধন কর্মসূচিকে ঘিরে প্রেসক্লাব এবং আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জল কামান এবং এপিসিও। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন।

গত ৪ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন।

   

About

Popular Links

x