Monday, June 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাদের: সমৃদ্ধির পথে প্রতিবন্ধকতা হয়ে আছে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ

ঐক্যবদ্ধ হয়ে রাজনীতিবিরোধী অপশক্তিকে প্রতিহত করা হবে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:২৩ এএম

সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ এখনো বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রগতির পথে প্রতিবন্ধকতা হয়ে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজ আমরা ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছি। আগামী দিনে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। একটা ভিশন নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। তবে অগ্রগতি-সমৃদ্ধির পথে প্রতিবন্ধকতা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ।”

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। 

তিনি বলেন, “দেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে ও গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাড়িয়েছে; এরা শুধু সাম্প্রদায়িকতা কায়েম করতে চায় না, দেশের রাজনীতি ধ্বংস করাই এদের মূল লক্ষ্য।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “এই অপশক্তিকে রুখবো এটাই আজকের দিনের অঙ্গীকার। ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক রাজনীতিবিরুদ্ধ শক্তিকে প্রতিহত করব, পরাজিত করব।”

   

About

Popular Links

x