Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রওশন: জাতীয় পার্টি থেকে এরশাদের নামটাও প্রায় মুছে ফেলা হয়েছে

রওশন এরশাদ বলেন, ‘যে দলটির নেতাকর্মীরা সরকার পরিচালনার স্বপ্ন দেখে, সেই দলটির সাংগঠনিক অবস্থা বর্তমানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে’

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৬ পিএম

এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তায় চরম ধস নেমেছে বলে মন্তব্য করেছেন জাপার একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। তিনি বলেছেন, “যে দলটির লাখ লাখ নেতাকর্মী দক্ষতা ও যোগ্যতায় এখনও সরকার পরিচালনার স্বপ্ন দেখে, সেই দলটির সাংগঠনিক অবস্থা বর্তমানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে।”

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার গুলশানে নিজ বাসভবনে জিএম কাদের বিরোধী নেতাকর্মীদের নিয়ে আয়োজিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, “জাতীয় পার্টি থেকে এরশাদের নামটাও প্রায় মুছে ফেলা হয়েছে। দলের এই ক্রান্তিলগ্নে এরশাদ পাগল নেতাকর্মীদের দাবির মুখে এক কঠিন পরিস্থিতিতে জাতীয় পার্টিকে রক্ষার জন্য চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি। দায়িত্ব গ্রহণের পর দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং অন্যান্য স্তরের সিনিয়র নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। বৈঠকে আমরা জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রসঙ্গে আলোচনা করেছি।”

তিনি বলেন, “প্রাথমিকভাবে আমরা জাতীয় পার্টির দশম সম্মেলনের তারিখ ২ মার্চ নির্ধারণ করেছিলাম। কিন্তু রমজানের আগে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতা থাকায় এবং ওইদিন সম্মেলনের জন্য উপযুক্ত ভেন্যু না পাওয়ায় আমরা তারিখ পরিবর্তন করে ৯ মার্চ নির্ধারণ করেছি।”

এ সময় তিনি দলের সকল স্তরের নেতাকর্মীদের দশম জাতীয় সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান। রওশন এরশাদ বলেন, “সম্মেলন প্রসঙ্গে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দেবেন আমাদের মহাসচিব কাজী মামুনূর রশিদ।”

   

About

Popular Links

x