Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পররাষ্ট্রমন্ত্রী: বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসর

গাজায় ৩২ হাজারের বেশি মানুষ হত্যাযজ্ঞের শিকার হয়েছে

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১০:৩০ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘‘বিশ্বজুড়ে গাজায় হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ হয় আর বিএনপি-জামায়াত এ হত্যার বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করেনি। তারা ইসরাইলের দোসরে পরিণত হয়েছে, এদের চিহ্নিত করতে হবে।”

বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় ঢাকার পল্টন এলাকায় একটি হোটেলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত ইফতারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘‘ইসরায়েলি সেনাদের হামলায় ফিলিস্তিনের গাজায় ৩২ হাজারের বেশি মানুষ হত্যাযজ্ঞের শিকার হয়েছে। তার মধ্যে বেশিরভাগই শিশু ও নারী। লন্ডন, ওয়াশিংটন, সিডনীসহ বিশ্বের বহু জায়গায় এমন কি ইসরায়েলের তেল আবিবেও মানুষ এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।”

তিনি বলেন, ‘‘ক্ষমতায় যাওয়ার লোভে বিএনপি-জামায়াত ইসরায়েলের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করেনি, কোনো বৃহৎ শক্তি নাখোশ হতে পারে এ ভয়ে। অর্থাৎ তারা আজ ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে।”

মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘‘বিএনপি-জামায়াত ভেবেছিল একটি বড় দেশ তাদের ফিডার খাওয়াতে খাওয়াতে কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে, কিন্তু তা হয়নি। ইসরায়েলি সেনাদের অনুকরণে তারা ঢাকায় পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে। আর এখন তারা হাঁটে। হেঁটে হেঁটে লিফলেট বিতরণ করে। এটা তারা করুক, কিন্তু আগের মতো আগুনসন্ত্রাস যেন না করতে যায়, তাহলে জনগণ তাদের উচিত শিক্ষা দেবে।”

 

   

About

Popular Links

x