Saturday, July 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

শেখ হাসিনাকে দেশে ফেরাতে এবার বরগুনায় আওয়ামী লীগের মিছিল-সমাবেশ

জাহাঙ্গীর কবীর বলেন, ‘বরগুনাসহ সারাদেশে যে ধ্বংসযজ্ঞ হয়েছে মুক্তিযুদ্ধের পর এতো ধ্বংসযজ্ঞ আর দেশবাসী দেখেনি’

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৩:৩৪ পিএম

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সোমবার দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা চারবার ক্ষমতায় আসার পরও ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয় তাকে।

শেখ হাসিনার দেশ ছাড়ার পর দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি। গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার নিজ জেলা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিয়েছেন। শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে জেলায় একাধিক সভা, সমাবেশ ও মিছিল হয়েছে। এবার একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে বরগুনায়।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, দেশে চলমান সহিংসতার প্রতিবাদ ও একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠ নির্বাচনের দাবিতে শনিবার (১০ আগস্ট) বরগুনা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

এদিন বেলা ১১ টায় বিধ্বস্ত বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয় এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

সমাবেশে আব্বাস হোসেন মন্টু মোল্লা বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। আমরা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছি, আমাদের প্রিয় নেত্রীকে ফিরিয়ে আনার জন্য আমরা লড়াই চালিয়ে যাব। একইসাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে দাবি থাকবে; ৫ আগষ্টের পর থেকে আজ অবধি বরগুনাসহ সারাদেশে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।”

জাহাঙ্গীর কবীর বলেন, “বরগুনাসহ সারাদেশে যে ধ্বংসযজ্ঞ হয়েছে মুক্তিযুদ্ধের পর এতো ধ্বংসযজ্ঞ আর দেশবাসী দেখেনি। আমরা আওয়ামী লীগ এইসব ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ আতঙ্কিত রয়েছে আমি বরগুনার ব্যবসায়ীদের অনুরোধ করব; আপনারা স্ব স্ব স্থান থেকে এই হামলা ও ধ্বংসযজ্ঞ প্রতিহত করবেন।”

   

About

Popular Links

x