Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইনু ৭, মেনন ৬ দিনের রিমান্ডে

তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৬:৫৫ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার পৃথক দুই মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ৭ দিনের ও ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত নিউমার্কেট থানায় দায়ের হত্যা মামলায় ইনুকে ৭ দিনের এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত আদাবর থানায় দায়ের করা হত্যা মামলায় মেননকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৬ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। এরপর নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া গত ২২ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। এরপর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। 

গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট এলাকার সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ইনুসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের ভাগনি জামাই আব্দুর রহমান।

এছাড়া গত ৫ আগস্ট আদাবরের রিংরোডে গুলিবিদ্ধ হয়ে মারা যান পোশাককর্মী রুবেল। এরপর গত ২২ আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসান, মেননসহ ১৫৬ জন আসামি রয়েছেন। অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

   

About

Popular Links

x