Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রবিবার হচ্ছে না বিএনপির সমাবেশ

রবিবার দলীয় সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি সংযুক্ত থাকার কথা ছিল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ পিএম

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রবিবারের সমাবেশ কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে। এই কর্মসূচি মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পল্টন কার্যালয়ের সামনে করার ঘোষণা দিয়েছে দলটি।

শনিবার রাত পৌনে ৯টায় ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ঢাকার সমাবেশ পেছানো হলেও কেন্দ্রঘোষিত সারা দেশের অন্যান্য বিভাগীয় শহরে আগামীকালের শোভাযাত্রা কর্মসূচি বহাল আছে। মহানগর কমিটিগুলো যার যার সুবিধামতো সময়ে শোভাযাত্রা করবে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রবিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি সংযুক্ত থাকার কথা ছিল।

   

About

Popular Links

x