Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘বাংলাদেশে নতুন ধারার ছাত্র রাজনীতি সূচনা করবে ছাত্রদল’

ক্যাম্পাস দখল বা গেস্ট রুম কালচারের রাজনীতি করবে না ছাত্রদল

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, “গত জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্র রাজনীতির সূচনা করবে ছাত্রদল। ক্যাম্পাস দখল বা গেস্ট রুম কালচারের রাজনীতি করবে না ছাত্রদল।”

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা গ্রামে চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলনে প্রথম নিহত ওয়াসিম আকরামের পরিবার ও স্বজনদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তারা একথা বলেন।   

ছাত্রজনতার আন্দোলনে চট্টগ্রামে নিহত ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করতে শুক্রবার পেকুয়ায় আসেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির সহ নেতৃবৃন্দ। 

সাংবাদিকদের তারা বলেন, “ওয়াসিমদের রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীন এই বাংলাদেশে ছাত্রদল নতুন ধারার রাজনীতি করবে। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে কোন দখল থাকবে না। গেস্ট রুম কালচার থাকবে না। ”

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “ছাত্রদল সব সময় ছাত্রদের পাশে থেকে কাজ করেছে। আগামী দিনেও ছাত্রদল ছাত্রদের পাশে থাকবে। আমরা দখলের রাজনীতি করি না। ছাত্রদল সকলকে নিয়ে ক্যাম্পাসগুলোতে ইতিবাচক রাজনীতি পরিচালনা করবে।”

ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রাম কলেজের ছাত্র দলের নেতা নিহত ওয়াসিমের বাবা শফিউল আলম ও মা জোছনা বেগম এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের শান্তনা দেন।

   

About

Popular Links

x