Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন

 

আপডেট : ২০ মে ২০২৫, ০২:৪৫ পিএম

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মাগুরা জেলা কমিটির সাবেক সভাপতি মীর মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) দিবাগত রাত একটার দিকে মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে তিনটি নাশকতার মামলায় আসামি হিসেবে নাম আছে ছাত্রলীগের সাবেক নেতা মীর মেহেদী হাসানের।

২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন মেহেদী হাসান। এর আগে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। 

গত ৫ আগস্টের পট থেকে আত্মগোপনে ছিলেন তিনি। গতকাল ঢাকা থেকে বাসে মাগুরায় আসছিলেন। রাত একটার দিকে পারনান্দুয়ালী এলাকায় বাস থেকে নামলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী সাংবাদিকদের বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে নাশকতার তিনটি নিয়মিত মামলা আছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।"

 

   

About

Popular Links

x