Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাপা মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তাকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৫:৩৩ পিএম

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এ নিয়োগ দেন।

সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

জাতীয় পার্টির দপ্তর থেকে জানানো হয়, দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টির মহাসচিব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় মহাসচিব করা হয়েছে শামীম হায়দার পাটোয়ারীকে।

প্রসঙ্গত, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০(ক) ধারায় দলের চেয়ারম্যানকে ক্ষমতা দেওয়া হয়েছে কোনো ধরনের শোকজ কিংবা কারণ দর্শনোর নোটিশ ছাড়াই যে কাউকে বহিষ্কার করতে পারবেন।

   

About

Popular Links

x