Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ

এ ঘটনার পর জাতীয় পার্টির অফিসের সামনে সেনাবাহিনী, পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৮:১৬ পিএম

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।

জাতীয় পার্টির নেতা-কর্মীদের অভিযোগ, গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছেন।

এদিকে, গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সংবাদমাধ্যমকে বলেন, “জাতীয় পার্টির ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণ অধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে। দলের আহত কর্মীদের চিকিৎসা জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে।”

   

About

Popular Links

x