Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

পরিবেশ দূষণকারী ১০ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 

পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় 

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এ অবস্থিত পরিবেশ দূষণকারী কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। 

সোমবার (২ নভেম্বর) মোবাইল কোর্টে অভিযানে পরিবেশ দূষণকারী ১০টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। 

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণপূর্বক বন্ধ করা কারখানাসমূহ হচ্ছে- ১. সঞ্জু ডাইং ও ওয়াশিং, ২. সালমুন ওয়াশিং, ৩. সায়মা ওয়াশিং, ৪. রব ওয়াশিং, ৫. ইউনিক ওয়াশিং, ৬. নুর ডাইং-১, ৭. নুর ডাইং -২, ৮. নুর ডাইং-৩, ৯. বিসমিল্লাহ ওয়াশ এবং ১০. রীমা ওয়াশিং। 

পরিবেশ দূষণকারী কারখানাসমূহের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। এছাড়া মোবাইল কোর্ট অভিযানে উপস্থিত থেকে সার্বিক দিক-নির্দেশনা দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর পরিচালক মো. মাহবুব জামিল। 

এছাড়াও অভিযানে সৈয়দ আহম্মদ কবির, উপপরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং) ও মো. ইলিয়াস মাহমুদ, উপপরিচালক (ঢাকা জেলা কার্যালয়) উপস্থিত ছিলেন।  

পরিবেশ অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, মোবাইল কোর্ট পরিচালনায় নৌবাহিনী, নৌ-পুলিশ, কোস্টগার্ড এবং কেরাণীগঞ্জ থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। বর্তমান ও ভবিষ্যত নাগরিকদের জন্য দুষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতকরণে দূষণকারী শিল্প-প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে। 

   

About

Popular Links

x