Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাহিদ: আবরার ফাহাদের পথ ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছি

পদযাত্রার আগে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির নেতা-কর্মীরা

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৯:০৪ পিএম

এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদের পথ ধরে লড়াই করছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ৩টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে এক পথসভায় নাহিদ ইসলাম এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘‘আমরা শহিদ আবরার ফাহাদের উত্তরসূরি। সেই শহিদ আবরার ফাহাদের মাটিতে দাঁড়িয়ে রয়েছি, আমরা শহিদ ইয়ামিনের মাটিতে দাঁড়িয়ে রয়েছি। আমরা স্পষ্ট বলেছি, শহিদ আবরার থেকে শহিদ আবু সাঈদ, শহিদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা-আকাঙ্ক্ষা, আধিপত্য আগ্রাসনবিরোধী আশা-আকাঙ্ক্ষা, সেই আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব।’’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘‘আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদের পথ ধরেই লড়াই করছি। আবার যদি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াব। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি, গোলামি নয়, আজাদি চাই। ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, দিল্লির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি।’’

এর আগে দুপুর ২টার দিকে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও ভিজে শহরের এনএস রোডে জুলাই পদযাত্রা শুরু করেন এনসিপির নেতা-কর্মীরা। পদযাত্রায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা উপস্থিত ছিলেন।

পথসভায় নাহিদ বলেন, ‘‘আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করব। কুষ্টিয়ার আবরার ফাহাদ, কুষ্টিয়ার ইয়ামিন আমাদের সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করি। সেই চেতনাকে ধারণ করি।’’

এর আগে দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের হাতে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির নেতা-কর্মীরা। এ সময় আবরার ফাহাদের মা-বাবাও উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x