Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাটকীয়তা শেষে ওভালে ভারতের অবিশ্বাস্য জয়

এই জয়ের মধ্য দিয়ে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজ ড্র করলো ভারত

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৫:৩২ পিএম

শেষ দিনে ভারতের প্রয়োজন ছিল ৪ উইকেট আর ইংল্যান্ডের ৩৫ রান। সব নাটকীয়তা শেষে ইংল্যান্ডকে ৬ রানে পরাজিত করেছে শুভমান গিলরা। গাস অ্যাটকিনসনের স্টাম্প উড়িয়ে দিয়েই ভারতকে এই নাটকীয় জয় এনে দেয় ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। আগের দিন হ্যারি ব্রুকের ক্যাচ হাতে জমিয়েও ছক্কা বানিয়ে দিয়ে বিপর্যয় ডেকে আনা সেই সিরাজই শেষ পর্যন্ত ভারতের জয়ের নায়ক হলেন। এই জয়ের মধ্য দিয়ে ২-১ এ পিছিয়ে থেকেও অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজ ড্র করলো ভারত।

শেষ দিনে দর্শকঠাসা ওভালে দিনের ১০ ওভারে অ্যাটকিনসনকে বোল্ড করে ইংল্যান্ডকে ৩৬৭ রানে অলআউট করে দেন সিরাজ।

ইংল্যান্ডকে হারানোর মধ্য দিয়ে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজ ড্র করলো ভারত/গেটি ইমেজ

শেষ দিনের প্রথম দুই বলে টানা বাউন্ডারি হাঁকিয়ে শেষ দিনের রোমাঞ্চকে আরও বাড়িয়ে তোলেন জেমি ওভারটন। তবে পরের ওভারেই জেমি স্মিথকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান মোহাম্মদ সিরাজ। পরে আরও ১০ রান তুলতে আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। ফলে সমীকরণ দাঁড়ায় শেষ উইকেটে জয়ের জন্য প্রয়োজন ১৭ রান। তখন ভাঙা কাঁধ নিয়ে শেষ ব্যাটার হিসেবে মাঠে নামেন ক্রিস ওকস। তাকে আগলে রেখে এক প্রান্তে রান তোলার চেষ্টা করেন গাস আটকিনসন। তবে জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকতে আটকিনসনকে বোল্ড করেন সিরাজ। তাতে ৬ রানের এক অবিশ্বাস্য জয় পায় ভারত।

ব্যান্ডেজে বাঁধা বাঁ হাতটা সোয়েটারের ভেতরে ঢোকানো ক্রিস ওকসকে নামতে দেখা যায় ব্যাটিংয়ে/গেটি ইমেজ

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২২৪ রান করেছিল ভারত। ইংল্যান্ড অলআউট হয়েছিল ২৪৭ রানে। ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৩৯৬ রান করতে সক্ষম হয় শুভমান গিলরা। এরপর ৩৭৪ রানের জয়ের লক্ষ্যে নেমে ৩৬৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

   

About

Popular Links

x