Sunday, July 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি

গত বিশ্বকাপ আসরের তুলনায় পুরস্কারের তহবিল বেড়েছে রেকর্ড ৫০% 

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পিএম

২০২৬ বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবারের আসরে চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে ৫০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১০ কোটি ৬১ লাখ টাকা।

এবারের বিশ্বকাপের মোট প্রাইজমানি ৬৫৫ মিলিয়ন ডলার, যা ২০২২ বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০% বেশি।

প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়, ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত।

পুরস্কারের বিস্তারিত

চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৬১০ কোটি ৬১ লাখ টাকা, রানার্স আপ প্রায় ৪০৩ কোটি টাকা, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী যথাক্রমে প্রায় ৩৫৪ কোটি ১৫ লাখ টাকা ও ৩২৯ কোটি ৭৩ লাখ টাকা, পঞ্চম থেকে অষ্টম স্থান অধিকারী পাবে প্রায় ২৩২ কোটি ৩লাখ টাকা। পাশাপাশি নবম থেকে ১৬তম স্থানে থাকা দলগুলো প্রায় ১৮৩ কোটি ১৮ লাখ টাকা, ১৭ থেকে ৩২ তম স্থানের দলগুলো প্রায় ১৩৪ কোটি ৩৩ লাখ টাকা এবং ৩৩ তম থেকে ৪৮তম অবস্থানে থেকে বিদায় নেওয়া দলগুলোও পাবে ১১০ কোটি টাকা।

সব মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বেশি অর্থমূল্যের টুর্নামেন্টগুলোর একটি।

 

   

About

Popular Links

x