Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিরাজ ও লিটন থাকছেন বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক

পরিচালক পর্ষদের চতুর্থ বোর্ড সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম

আগামী ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদি হাসান মিরাজ ও লিটন কুমার দাস। 

গতরাতে (৫ এপ্রিল) পরিচালক পর্ষদের চতুর্থ বোর্ড সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামীতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল গঠনের জন্য মিরাজ ও লিটনকে অধিনায়ক হিসেবে বহাল রাখল বিসিবি। ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

বোর্ড সভা শেষে বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, “২০২৮ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক থাকছেন লিটন কুমার দাস এবং তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান।“ 

২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে সহ-অধিনায়ক দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। 

বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখার জন্য খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের জন্য পেনশন স্কিম কাঠামো তৈরির লক্ষ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

সভায় সকল কর্মীদের জন্য সাংগঠনিক দক্ষতা, স্বচ্ছতা এবং পেশাদার মান বৃদ্ধির লক্ষ্যে প্রস্তাবিত নীতি অনুমোদন করা হয়।

   

About

Popular Links

x