Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে

ম্যাচে সবচেয়ে কম দামে টিকিট মিলবে ২০০ টাকায়, আর সর্বোচ্চ ২৫০০ টাকা

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ও শেষ ওয়ানডের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সকাল ১১টায় মুখোমুখি হবে দুই দল। সিরিজ ইতোমধ্যে ১-১ সমতায় দাঁড়িয়ে থাকায় এই ম্যাচটি হয়ে উঠেছে আরও বেশি গুরুত্বপূর্ণ ।

বিসিবির ঘোষিত তালিকা অনুযায়ী, সাধারণ দর্শকদের জন্য সবচেয়ে সাশ্রয়ী টিকিট রাখা হয়েছে পূর্ব গ্যালারিতে মাত্র ২০০ টাকা। পশ্চিম গ্যালারির টিকিট ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড এবং শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ৬০০ টাকা করে।

অন্যদিকে প্রিমিয়াম দর্শকদের জন্য গ্র্যান্ড স্ট্যান্ডে পূর্ব ও পশ্চিম অংশে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা করে। একইভাবে স্টেডিয়ামের দুই প্রান্তের ছাদের ওপর অবস্থিত প্যাভিলিয়ন এন্ডের টিকিটও ২৫০০ টাকায় পাওয়া যাবে যা এবারের ম্যাচে সর্বোচ্চ মূল্য।

প্রসঙ্গত, সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানের জয় তুলে নেয় নিউজিল্যান্ড, আর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পেয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ফলে সিরিজ এখন সমতায়, আর শেষ ম্যাচে শিরোপার ফয়সালা হবে চট্টগ্রামে।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে হবে প্রথম দুই ম্যাচ, আর ২ মে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। সব ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।

 

   

About

Popular Links

x