Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশে ফিরছেন সাকিব আল হাসান, জানালেন সময়

ভারতের গণমাধ্যম ‘স্পোর্টস্টার’-এর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পিএম

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কি চলতি বছরের শেষ নাগাদ দেশের মাটিতে পা রাখতে পারবেন? ক্রিকেট বিশ্বে এমন আলোচনার মাঝেই ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন খোদ এই তারকা। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভারতের গণমাধ্যম ‘স্পোর্টস্টার’-এর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তিনি আশাবাদী যে বছরের শেষ নাগাদ সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং তিনি দেশে ফিরতে পারবেন।

সাক্ষাৎকারে সাকিব আল হাসান তার দেশে ফেরার বিষয়ে সরাসরি বলেন, “একটা বিষয় নিশ্চিত, আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে, তা কত দ্রুত সম্ভব।” 

তিনি আরও জানান, ফেরার প্রক্রিয়া বা মাধ্যম এখনো নিশ্চিত না হলেও তার প্রত্যাশা, এ বছরের শেষ দিকেই তিনি বাংলাদেশে ফিরবেন।

ক্রিকেটের পাশাপাশি সাকিবের রাজনৈতিক ক্যারিয়ার নিয়েও বড় বিতর্ক তৈরি হয়েছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।

সাকিব আগে থেকেই ঘোষণা করেছিলেন যে তিনি দেশ থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চান। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নানা টানাপোড়েনের কারণে সেই ইচ্ছা এখনো অপূর্ণ রয়ে গেছে। সাকিব স্বীকার করেছেন যে, পুনরায় বাংলাদেশের জার্সিতে মাঠে নামাটা এখন আর পুরোপুরি তাঁর নিজের নিয়ন্ত্রণে নেই। তিনি আক্ষেপ করে দাবি করেন, তাকে দেশে ফেরাতে কার্যকর কোনো উদ্যোগই নেওয়া হয়নি।

   

About

Popular Links

x