Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে চার শক্তিশালী দল

টুর্নামেন্টের অংশগ্রহণকারী দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১০:২৮ পিএম

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টের প্রাথমিক কাঠামো অনুযায়ী, অংশগ্রহণকারী দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।

গ্রুপ ‘এ’ তে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এই গ্রুপের ষষ্ঠ দল নির্ধারিত হবে কোয়ালিফায়ার ‘এ’ থেকে।

অন্যদিকে গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। এই গ্রুপের ষষ্ঠ দল আসবে কোয়ালিফায়ার ‘বি’ থেকে।

ফলে গ্রুপপর্বেই বাংলাদেশকে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলগুলোর মুখোমুখি হতে হবে। কোয়ালিফায়ার ‘বি’ থেকে আসা দলটির নামও পরে নিশ্চিত হবে।

অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সঙ্গে থাকছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এই গ্রুপেও একটি দল বাছাইপর্ব পেরিয়ে জায়গা নেবে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়।

   

About

Popular Links

x