Saturday, June 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

৩ গোলে জয় নিয়েই মাঠ ছাড়লো ব্রাজিল

প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা

আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:৩৬ এএম

মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর ঘুরে দাঁড়িয়ে হাইতির বিপক্ষে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩–০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের শুরুতে হাইতি কিছুটা সংগঠিত ফুটবল খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্রাজিলের আক্রমণের সামনে তাদের রক্ষণভাগ দুর্বল হয়ে পড়ে। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন মাতেউস কুনিয়া। আরেকটি গোল আসে ভিনিসিয়ুস জুনিয়রের পা থেকে। কুনিয়ার দুই গোল ও ভিনিসিয়ুসের গোলে প্রথমার্ধেই ৩–০ ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি দলে পরিবর্তন আনেন। ৬৪ মিনিটে জোড়া গোল করা মাতেউস কুনিয়া ও লুকাস পাকেতাকে তুলে মাঠে নামানো হয় এনদ্রিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে।

ম্যাচের ৭৮ মিনিটে বদলি নামা এনদ্রিক ব্রাজিলের হয়ে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩–০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করল আনচেলত্তির দল।

   

About

Popular Links

x